রাঙ্গামাটি জেলা পরিষদের নবগঠিত পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলার মৎস্য, পর্যটন ও কৃষি খাতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সম্ভাবনাময় ও অনগ্রসর এলাকাগুলোতে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
রবিবার (৩০ আগস্ট) সকাল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত নবগঠিত পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার একথা বলেন।
সভায় চেয়ারম্যান দীপন তালুকদার উপস্থিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে নতুন উদ্যম ও নতুন উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জেলা পরিষদের সব উন্নয়নমূলক প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করতে হবে। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহা. রিজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ, শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মো. তোফাজ্জল হোসেন, চন্দ্রা চাকমা, মো. ফারুখ আহমেদ ও নন্দিতা দাশ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।






























