নেত্রকোনার মদনে ইউএনও বিদায়ী সংবর্ধনা

নেত্রকোনার মদনে নেত্রকোনার ইউএনও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) মদন প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও অলিদুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন,সাধারণ সম্পাদক শেখ কাদির, জামায়েতের নায়েবে আমীর ইদ্রিস মাষ্টার, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা এম এ আহাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শামছুল আলম ভূঁইয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি।

প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, নিজাম উদ্দিন, মোতাহার হোসেন লিটন,আলী আজগর পনির, আঙ্গুর রহমান,আলী উসমান, আব্দুল কাইয়ুম,জরিপ মিয়া প্রমূখ।