রাঙ্গামাটিতে ৬ দিনের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু

মহান বিজয় দিবস ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার পরিষদ প্রাঙ্গণে “জুমঘর মহিলা কল্যাণ কমিটি” আয়োজিত রাঙ্গামাটি তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা ২০২৫ উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী জোৎস্না তালুকদার, রাঙ্গামাটি জুমঘর মহিলা কল্যাণ সমিতির সভাপতি বিনোটি চাকমা (বিনিতা), জেলা পরিষদ সদস্য সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমা, দয়াল দাশ, নাই উ প্রু মেরি, ডেনিয়েল পাংখোয়া সহ স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও প্রচারের জন্য একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রি করতে পারবেন।
৬ দিনের এই মেলা ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের প্রায় ৪৮টি স্টল অংশগ্রহণ করেছে।





























