যশোরের রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফারিয়া ইয়াসমিন বনি (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করছে। সে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মো. শরিফ হোসেনের মেয়ে এবং স্থানীয় টেকনিক্যালয় স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাড়ির বসত ঘরে
এই ঘটনা ঘটে। তবে কি কারনে বনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের পিতা শরিফ হোসেন জানান- কোন কারণে মেয়ে আত্মহত্যা করেছে তা কিছুই ভাবতে পারছি না। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
জানাগেছে- এদিন সকালে ঘরের ভিতর ফ্যানে সাথে বনির ঝুঁলতে দেখে বাড়ির লোকজন। পরে ঘরের দরজা খেঙ্গে দেখে সে আত্মাহত্যা করেছে। পরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজেনরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো।






























