রাঙামাটি নির্বাচনী মাঠে থাকছে র্যাব-৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দূর্গম কেন্দ্রগুলোতে র্যাবের হেলিকপ্টার কাজ করবে বলে জানিয়েছেন র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এসময় তিনি বলেন, রাঙামাটি সংসদীয় আসনে ২১৩টি কেন্দ্রের মধ্যে কিছু দুর্গম হেলিসর্টি কেন্দ্র রয়েছে। কিন্তু যেগুলোতে যাতায়াতের সুযোগ রয়েছে সেই কেন্দ্রগুলোতে র্যাবের ২ প্লাটুন সৈন্য কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকেও র্যাবের গোয়েন্দা সদস্যরা কাজ করবেন। একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি, বিজিবি, সেনাবাহিনী সবাই একসাথে কাজ করছে।
এসময় তিনি আরও বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মত আমরাও নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবো। যে কোন কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পেলে সাথে সাথে র্যাব সেখানে গিয়ে হাজির হবে।






























