ঈদুল ফিতর উপলক্ষে মদনে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মদন উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে “মানবতার সেবা ও রক্তদান গ্রুপ”।

সংগঠনের উদ্যোগে উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌর সভাসহ ১৪৪ জন অসহায় ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের কে নগদ অর্থ তুলে দেওয়া হয়।রক্তদান গ্রুপের সদস্যরা অসহায় পরিবারের খোঁজ নিয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপকারভোগীরা সংগঠনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার সেবা ও রক্তদান গ্রুপের অর্থ সম্পাদক ইকরামুল হাসান (ইকরাম), যুগ্ম সাধারণ সম্পাদক আনেফিন সানোয়ার সদস্য মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলী আজগর পনির।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।