ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড কল্যাণ শেড) রবিবার মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।ফেব্রুয়ারি মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন-১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)২।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা ৩। শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মহসিন মোস্তফা, কোতোয়ালী মডেল থানা৪।শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র)/সুকান্ত দেবনাথ, কোতোয়ালী মডেল থানা ৫। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ আব্দুল কাদের, ফুলপুর থানা৬। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/০৯ মোঃ আঃ রহিম সরকার, ত্রিশাল ট্রাফিক কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০২ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুলিশ সুপার ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।কল্যাণ সভা শেষে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের দিক নির্দেশনায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






























