আ.লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান তাহু

লালমনিরহাটের কালীগঞ্জ আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু।
বুধবার (১৮ আগস্ট) বিকালে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি পদত্যাগ করেন।
ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। তাহির তাহু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, বর্তমানে আমি শারীরিক ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে দলীয় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এজন্য আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।


























