খাগড়াছড়ির গুইমারায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন স¤প্রদায়ের মানুষের অংশগ্রহণে স¤প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার(৩রা সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলীর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জালিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সোহরাওয়ার্দী, গুইমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ইউসুপ।

এ সময় উপজেলা মারমা ঐক্য পরিষদ, মারমা কল্যাণ পরিষদ, ত্রিপুরা কল্যাণ পরিষদ, হেডম্যান ফেডারেশন, কারবারি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রতিনিধি, চেয়ারম্যান ও সদস্য, ইমাম, ভান্তে, পুরোহিত, শিক্ষক, বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন স¤প্রদায়ের মানুষের পারস্পরিক সহাবস্থান ও স¤প্রীতির মেলবন্ধনের স্থান হিসেবে পরিচিত। তবে একটি মহল বিভিন্ন সময় স¤প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টের চেষ্টা করে, যা এ অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য ক্ষতিকর।

বক্তারা এ ধরনের অপতৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়ে বলেন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সকল স¤প্রদায়ের মানুষকে মিলেমিশে বসবাস করতে হবে। ব্যবসা-বাণিজ্য, সামাজিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স¤প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে বক্তারা গুইমারাসহ পার্বত্য অঞ্চলে শান্তি, স¤প্রীতি ও পারস্পরিক বিশ্বাস বজায় রাখতে সকল স¤প্রদায়ের মানুষকে একযোগে কাজ করার আহŸান জানান।