রাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীর পড়ে শিশু মৃ/ত্যু

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ব্রিজ থেকে পানিতে পড়ে শিশু নিহত খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের পাশে ব্রীজ থেকে নদীতে পড়ে যায়। ১ম শ্রেণির শিক্ষার্থী শিশু শিক্ষার্থী রাফি(৮)। দিনমজুর নাছির উদ্দীনের একমাত্র পুত্র সন্তান।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

স্থানীয়দের অভিযোগ, জরাজীর্ণ এই সেতুটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং অতীতেও এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।