খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলা-দীঘিনালা সড়কে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীঘিনালা অফিসের কর্মস্থল শেষ করে খাগড়াছড়ি জেলা উদ্দেশ্যে ফিরার পথে পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমার মৃত্যু হয়েছে।
সোমবার (৯ই নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাহাড়ের রাস্তার মোড় ঘুড়ার সময় এএমইএস পিকআপ ফিছনের বাম্পার লেগে কিছুদুর নিয়ে গেলে মাথা ও মুখ ঠেথলিয়ে গিয়ে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কায় কিসলু জানান, নিরুপন চাকমা মোটর সাইকেল যোগে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পিকআপ ভ্যানটি খাগড়াছড়ি থেকে দীঘিনালার দিকে যাচ্ছিল। পথে কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান নিরুপন চাকমা।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় মোটর সাইকেল আরোহীরা তাঁকে আটক করেন। পরে গাড়িসহ চালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরিবারের কেউ মামলা করতে চাইলে নথিভুক্ত করে মামলা রুজু করা হবে।
নিহতের মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মংগলবা মরদেহটি ময়না তদন্তের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
নিহতের পরিবারে আত্মীয় বার্গিস চাকমা জানান, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। আমাদের পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা হয়েছি।
মংগরবার (১০ই নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বটতলী মহাস্মশানে দাহ ক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে।
এই দুর্ঘটনা শুনে নিহতের পরিবারের কাছে ছুটে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা মারমা। তিনি নিহতের শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং নিহতের আত্মার শান্তি কামনা করেন।
নিহতের সদগতি কামনায় শোকাবার্তা জানিয়েছেন, জাতীয় নাগকি পাটির (এনসিপি)’র যুগ্ন-আহবায়ক চৌধুরী বেলাল, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, বাংলাদেশ অদিবাসী ফোরামের খাগড়াছড়ি জেলার সভাপতি নব কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত জুম্ম শরনার্থী কল্যান সমিতি’র সাধারন সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, সহকর্মীবৃন্দ।






























