রাবিপ্রবি’তে দেশব্যাপী নাশকতা কর্মকান্ডের প্রতিবাদে র্যালি ও সমাবেশ

দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।
এ প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী; প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, সকল বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্টসহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী দেশে সাম্প্রতিক সময়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ বলেন মানুষ মানুষে যে হানাহানি অগ্নিসন্ত্রাস, নাশকতা এগুলো দেশের জন্য কোনো সফলতা বয়ে আনে না বলে মন্তব্য করেন।






























