নেত্রকোনার মদনে পানিবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা

নেত্রকোনা মদন উপজেলার কয়েকটি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বন্দি অবস্থায কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ক্লাশ নিচ্ছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিভিন্ন বিদ্যালয়ে গেলে এমন চিত্র দেখা যায়।
টানা অতিবৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নে ত্রিপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিতরে হাটু পানি রয়েছে ও এইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌতুর দিকে পানি থাকায় সাঁকো দিয়ে কমলমতি শিশুরা বিদ্যালয়ে এসে পানি বন্দি হয়ে পড়ে রামদাসকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমল মতি শিক্ষার্থীরা নৌকা দিয়ে বিদ্যালয়ে যেথে হয়। গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চৌতুর পাশে পানি রয়েছে ও খালাসি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি বন্দি অবস্থায লেখা পড়া করছে, উপজেলার ফতেপুর ইউনিয়নে ধানকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের একই অবস্থা।
জানা যায়,ত্রিপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২০২৩- ২৪ অর্থ বছরে ১ কোটি ৩৬ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ নামীয় ঠিকাদারী প্রতিষ্টান কাজটি করে।
এ বিষয়ে উপজেলার উপ- সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম জানান, ত্রিপন সরকারি প্রাথমিক বিদ্যালয় হাওর এলাকা হওয়া নিচে তলায় পানি প্রবেশ করতে পারে এমন ভাবেই নকশা করে ভবন নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে( ভার প্রাপ্ত) প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, নিচ তলায় হাঁটু পানি রয়েছে।আমরা খুব সর্তকতার সাথে উপরের তলায় ক্লাশ নিচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, আমি যে সকল বিদ্যালয়ে চৌতুর পাশে পানি রয়েছে সে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষককে খুবই সাধানতার সহিত বিদ্যালয় পরিচালনা করার জন্য নিদের্শনা প্রদান করেছি।এমনকি যর্থাযথ কৃতর্পক্ষে অবগত করানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাদিম হোসেন শামীম জানান, পানি বৃদ্ধি কারনে, বিভিন্ন ইউনিয়নে কয়েকটি বিদ্যালয়ে চৌতুর দিকে পানি রয়েছে তাই আমি স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তাকে তদারকি করার জন্য ও বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা যাতে কমলমতি শিক্ষার্থীদের বিশেষ নজর রেখে সর্তকতার সহিত বিদ্যালয় পরিচালনা করার জন্য নিদের্শনা প্রদান করছি।
























