নেত্রকোনার মদনে বিভিন্নঙদদ স্থানে সংঘর্ষে নারীসহ আহত ৭

নেত্রেেকানার মদনে পৃথক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নলকূপের ড্রেনে পানি দেয়া নিয়ে বৃহস্পতিবার ইফতারের আগে ও বড়ই কুড়ানোকে কেন্দ্র করে এশার নামাজের পর রাত আনুমানিক ৮ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলশ্রী গ্রামে ও অপর দিকে গোবিন্দশ্রী ইউনিয়নে পদমশ্রী গ্রামে এ সংঘর্ষ হয়।
আলমশ্রী গ্রামে সংঘর্ষে উভয় পক্ষে আহত, মতিউর রহমান, রোকেয়া আক্তার, শিউলি আক্তার,তাইবা আক্তার, হাবিবুরর রহমান, আমেনা খাতুনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে পদমশ্রী গ্রামের শহিদুল ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় বল্লম দিয়ে পেটে আঘাত করায় গুরুতর আহত অবস্থা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে।
জানা যায়, আলমশ্রী গ্রামে নলকূপের ড্রেন নিয়ে প্রথমে আওয়াল মিয়া ও শিশির মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংর্ঘের ঘটনা ঘটে। অপর দিকে পদমশ্রী গ্রামে আহত শহিদুল ইসলামের ভাগ্নী শিশু তন্নী আক্তার (৪) একই গ্রামের দ্বিন ইসলামের গাছের বড়ই কুড়ানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়।
এ নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় শহিদুল ইসলাম বাড়ির পাশের একটি চা স্টলে চান করছিল। এমন সময় দ্বিন ইসলামের লোকজন শহিদুলকে এলোপাতাড়ি দেশীয় বল্লম দিয়ে পেটে আঘাত করে। এতে শহিদুল দোকানেই লুটিয়ে পড়লে তার স্বজনরা প্রথমে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শহিদুল চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বিষয় গুলো আমরা শোনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




























