পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক

সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ কার্যালয়ের গত ০৭.০৭.২০২৬ তারিখের ০৫.৪২.৮৪০০.০০০.৪০২.১৮.০০১০.২৬-৮৬৯ নম্বর জরুরী গণবিজ্ঞপ্তিতে জারীকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

তবে, চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের সময় সময়ে জারীকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসনের নির্অদেশে নির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিলো।