রাঙামাটিতে সরকারি ও বেসরকারি ছাদের উপর সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি

সকল সরকারি প্রতিষ্ঠনের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপন এবং ৫ বছরের মধ্যে ৫ হাজার মেগওয়াট বসানোর লক্ষ্যেমাত্রা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎মানবন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। এই প্রেক্ষাপটে রুফটপ সোলার সম্প্রসারণ টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ভবনের বিশাল অব্যবহৃত ছাদসমূহকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
‎
মজিবুল হক বুলবুলের সভাপতিত্বে ও জাবারাং এর নির্বাহী পরিচালক মথুর বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ ও উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নুকু চাকমা, মার্কেটিং ম্যানেজার পিবিএল রনেল চাকমা, প্রোগ্রেসিভ এর লিড সুপারভাইজার প্রভু রঞ্জন চাকমা প্রমুখ।