রাঙামাটিতে সাংবাদিকদের জন্য পিআইবি’র প্রশিক্ষণ

রাঙামাটিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে শুক্রবার (২৬ জুন) রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জিটিভি’র, নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান।
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত প্রতিবেদন তৈরিতে তাঁদের পারদর্শী করে তোলার লক্ষ্যে আয়োজিত পিআইবি-র প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফ্যাক্ট চেকিং ধারণা ও এর প্রয়োজনীয়তা, গণমাধ্যম স্বাক্ষরতা ও সাইবার নিরাপত্তা, শট নির্বাচন ও ব্যবহার; ইন্টারভিউ ফ্রেমিং, সোশ্যাল মিডিয়া রিপোটিং ও লাইভ স্ট্রিমিং, ,এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি, লেখা, ছবি এবং ভিডিও তৈরি, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।




























