রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

“জুলাই চেতনায় পড়বো দেশ,-সবার আগে বাংলাদেশ” স্লোগানে রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ জুলাই) এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আলোচনা শেষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনর রশীদ মামুন, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুর উজ জমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক নিউটন দাস, জেলা আন্দোলনের যোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, জুলাই যোদ্ধা এসোসিয়েশন সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।






























