রাঙ্গামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা

“ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা করুন” স্লোগানে ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তিতে নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা আয়োজন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটি।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টায় রাঙামাটি শিশু একাডেমী হলরুম, আয়োজিত “কথকতা” অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুঁই চাকমা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।

সভায় বিপ্লবী শ্রমিক পার্টির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, “আমরা সবসময় জনগণের জন্য কাজ করেছি এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাব।” তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে সমাজে শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালনের জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আহ্বান জানান।

এর আগে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির পক্ষ থেকে সকাল সাড়ে ৯টায় গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিকেলে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে দুই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করেন।