৮০০ টাকার ভাড়ায় জেলা শহরে এসে, ১০০০ টাকা জরিমানা দিতে হলো অটোচালক কে

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর থেকে ৪ বস্তা চাল নিয়ে রিজার্ভ ভাড়ায় নেত্রকোণা সদরে এসে ১০০০/- টাকা জরিমানা গুনতে হলো একজন অটোরিক্সা চালককে।

১৩ ডিসেম্বর দুপুর ২ টার দিকে মনি (২৫)নামে একজন অটো চালককে রাজুর বাজার থেকে তার অটোরিক্সাটি আটক করেন মোফাজ্জল নামে একজন ট্রাফিক সার্জেন্ট।সেখান থেকে অটোরিক্সাটি নেত্রকোণা মনিকা রোড সংলগ্ন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।ওখান থেকে তাকে জানানো হয় অটোটির ১০০০/ জরিমানা ধরা হয়েছে।জরিমানা পরিশোধ করার পর তার অটোটি ছেড়ে দেয়া হয়।

অটোচালক মনি জানান, তিনি ৪ বস্তা চাল নিয়ে সারাদিনে ৮০০/- টাকা ভাড়ায় মোক্তারপাড়া একজন শিক্ষকের বাসায় পৌঁছে দিতে এসেছিলেন।চাল দিয়ে ফেরত যাওয়ার পথে রাজুর বাজার ব্রীজ পার হওয়ার আগেই তাকে আটক করেন সার্জেন্ট মোফাজ্জল।

সেসময় সে (অটোচালক) বলেছেন বাসার চাল দিতে রিজার্ভ ভাড়ায় তিনি এসেছিলেন। অটোচালক আরও জানান, জরিমানা দিতে তার কোন আপত্তি ছিলনা। কিন্তু ১০০০/- টাকা জরিমানা পরিশোধ করা একজন অটোচালকের জন্য অনেক কষ্টকর। একজন অটোচালক একদিনে ১০০০/- টাকা পকেটে নিয়ে যেতে পারেননা।

সার্জেন্ট মোফাজ্জল জানান, শহরের বাহির থেকে আসা নেমপ্লেটবিহিন একটি অটোরিক্সাকে আটক দেখিয়ে তিনি ফাঁড়িতে পাঠিয়ে দিয়েছেন।ওখানে কর্মরত ইন্সপেক্টর জারিমানা বিষয়টি নির্ধারন করেছেন।জরিমানার সাথে তার কোন সম্পৃক্ততা নেই।

নেত্রকোণায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (পিআই) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মনি নামে একজ অটোচালকের কাছ থেকে ১০০০/- টাকা আদায় করা হয়েছে।তবে এটি অমানবিক বলে তিনি স্বীকার করেন। জেলা আইন শৃংখলা কমিটির আনঅফিসিয়াল নির্দেশনা এটি।

বাইক রেকারিং আইনে কোথাও অটোরিক্সা চালকের কাছ থেকে ১০০০/ টাকা জরিমানা বিধান উল্লেখ না থাকলেও দিনের পর দিন অবহেলিত এ মানুষগুলোর কাছ থেকে অন্যায়ভাবে জরিমানা আদায় করা হচ্ছে।সুস্পষ্ট জরিমানার বিধান রেখে অটোরিক্সা নীতিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন নীতিনির্ধারকগণ।