খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার মাটিরাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো: সালমান হোসেনকে(২০) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৫ই জানুয়রি) গভীর ভোর রাতে উপজেলার তাইন্দং ইউনিয়নের ডিবিপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। সালমান স্থানীয় হুমায়ুন কবিরের ছেলে ও তাইন্দং ইউপির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ঘটনার বিবরনে জানা যায়, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে বিভিন্ন ছবি ও মেসেজ পোস্ট করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: তৌফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক আদলতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।






























