ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা নিয়ে গাড়ী সহ গ্রেফতার -২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ নুর মুহাম্মদ তুহিন (৩৩)ও উমর ফারুখ (৩৮) নামের, ব্যক্তিদের আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) উপজেলার চরনিখলা এলাকার রেললাইন সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল ও এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নুর মুহাম্মদ তুহিন এর কাছে ৩০ পিস ও উমর ফারুখ এর দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নুর মুহাম্মদ তুহিন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের নেতা।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, গোপাল সংবাদের ভিত্তিতে, ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল ও এসআই ফিরোজ এর নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পেরন করা হয়েছে।