রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বিনোদন ও পিকনিক ২০২৬

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি’র বার্ষিক বিনোদন ও পিকনিক-২০২৬ শুক্রবার (৩০ জানুয়ারি) রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের সানরাইজ ইকো পার্কে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটির সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবার-পরিজনও অংশ নেন।

দিনভর পিকনিকজুড়ে ছিল নানা আয়োজন। শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরণের খেলা ও বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি রিপোর্টার ইউনিটির সদস্যদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনশেষে উপস্থিত সবাইকে নিয়ে আনন্দমুখর পরিবেশে পরিবেশিত হয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।

এ ধরণের আয়োজন রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও দৃঢ় করবে। এবারের আয়োজনেও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।