রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি সিএম নাজমুল

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি হয়েছেন রোটাঃ মোঃ আখতারুজ্জামান কাজল ও ক্লাব সেক্রেটারি হয়েছেন রোটাঃ সিএম নাজমুল ইসলাম।
সোমবার (২৯ জুন) রাতে শহরের আলবারাকা শপিং সেন্টারের পিৎজা মিলানে রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে লিডারশিপ ট্রানজিশন ২০২৬-২৭ অনুষ্ঠান ও রেগুলার মিটিংয়ে বক্তব্য রাখেন রোটাঃ পিপি হাবিবুর রহমান হাবিব, রোটাঃ পিপি এনছান বাহার বুলবুল, রোটাঃ ওয়ালীউর রহমান, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি মাহমুদুল হক,।
রোটাঃ পিপি আশরাফুল করিম ধনী, রোটাঃ পিপি মোঃ মশিউর রহমান বাবু, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ কামরুজ্জামান বুলু, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ মোঃ নুরুল হক, রোটাঃ মোঃ শহীদুর রহমান, রোটাঃ এস এম মিজানুর রহমান, রোটাঃ গোলাম রসুল, রোটাঃ শেখ মাসুদ পারভেজ, রোটার্যাক্টর কর্ণ বিশ্বাস কেডি, রোটার্যাক্টর শেখ মেহেদী হাসান প্রমুখ।
রেগুলার মিটিং শেষে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি রোটাঃ মোঃ আখতারুজ্জামান কাজল ও ক্লাব সেক্রেটারি রোটাঃ সিএম নাজমুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন এবং দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ মোঃ কামরুজ্জামান রাসেল।






























