রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটি অঞ্চলের সকল সমস্যা দূর করে এখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য সচেষ্ট থাকব। এই অঞ্চলের বারোটি জাতিগোষ্ঠী বাঙালিসহ সকলের জন্য সমান উন্নয়নের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করব।
বুধবার (৮ জুলাই) রাঙ্গামাটি জেলার আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল সাংবাদিকদের সাথে আলাপকলে এসব কথা বলেন।
তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং এ সময় তিনি আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যে ত্রাণসামগ্রী ও খাবার বিতরণ করেন।
প্রতিমন্ত্রী জানান, তিন পার্বত্য জেলার জন্য সরকারের পক্ষ থেকে ১৩০০’শ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে রাঙামাটির জন্য ৫০০ মেট্রিক টন, খাগড়াছড়ির জন্য ৪০০ মেট্রিক টন এবং বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তাও দেওয়া হবে। অতি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার, জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।’
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৩০টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ২ হাজার ১শ ৫৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন।






























