রাঙ্গামাটির রাজস্থলীতে জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাজস্থলী উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে (১ম ধাপে) ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উপস্থিত ছিলেন।