রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত ১৫ সদস্যের পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপন তালুকদার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এর বিভিন্ন সংশোধনীর বিধান অনুযায়ী সরকার এই পরিষদ পুনর্গঠন করেছে।
পুনর্গঠিত পরিষদে চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে ১৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
মনোনীত সদস্যরা হলেন— শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ এবং চন্দ্রা চাকমা।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।
একই সাথে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল ঘোষণা করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।






























