রাঙ্গামাটিতে ৫০০ পরিবারের মধ্যো ত্রাণ বিতরণ করল রেড ক্রিসেন্ট

রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত ফারুয়া ইউনিয়নে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি জেলা রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট এর পরিচালক ডাঃ কর্ণেল আরমগীর, রাঙ্গামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল, সহ-সভাপতি এস এম শফিউল আজম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, দুর্গম প্রত্যন্ত ফারুয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে রেডক্রিসেন্টের এই উদ্যেগ অব্যাহত থাকবে। দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান।