বগুড়ার শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও সমাবেশ

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে একটি সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, শিবগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও জয়নাল আবেদিন নয়ন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন,

আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গণি, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু, সিহাবুল ইসলাম সজিব, রাইসুল ইসলাম, পলাশ মণ্ডল, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সমাজ সেবক ফেরদৌস, নাজমুল হক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য ক্ষতির কারণ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী, যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জ ও মোকামতলা নিসচা শাখা মাসব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে রোড ক্যাম্পেইন, শিক্ষার্থী সমাবেশ ও সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাও রয়েছে।