মোকামতলায় জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাত ও ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী প্রয়াত জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাত এবং ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ আছর বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া জামে মসজিদে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিরাপদ সড়ক চাই-এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রয়াত জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাত এবং ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা রায়হান ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সহ-দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলামসহ অত্র মসজিদের মুসল্লীবৃন্দ।