বগুড়ার শিবগঞ্জ-মোকামতলায় নিচার সমাপনিতে সম্মাননা পেল ২৯ জন

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী প্রচারাভিযানের সমাপনিতে ২৯ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বেলা ৩টায় শিবগঞ্জে নিসচার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সড়ক নিরাপত্তায় অবদান, জনসচেতনতা সৃষ্টি ও নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে সংবাদ প্রচারের স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা এ সম্মাননা প্রদান করে।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, নিসচার উপদেষ্টা এসএম তাজুল ইসলাম, খালিদ হাসান আরমান, রোকন-উদ-দৌল্লা রুবেল, প্রকৌশলী ফজলে রাব্বী, আব্দুল্লাহ জোবায়ের, শফিউল আজম সজল; নিসচা সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি ইমরান আলী এবং কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও রাইসুল ইসলাম রনি।
সাংবাদিকদের মধ্যে সম্মাননা পেয়েছে, আব্দুর রউফ রুবেল, পবন কুমার রায়, সোহেল রানা ও মুহসিন আলী।
এছাড়া অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সহ-সভাপতি সুবীর কুমার দত্ত ও শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, আইন সম্পাদক মাসুদ রানা, ক্রীড়াবিষয়ক সম্পাদক সাহান আলী, যুববিষয়ক সম্পাদক ওসমান গনী, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য, গবেষণা ও অনুসন্ধানবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু ও কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ।
প্রসঙ্গতঃ নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা মাসব্যাপী প্রচারাভিযানে চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা, শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ ও কর্মশালা, রোড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, রোড সাইন দৃশ্যমান, নিহত ও আহত পরিবারকে সহায়তা ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ ২৩টি অনুষ্ঠান বাস্তবায়ন করে।






























