অটিজম কোনো সীমাবদ্ধতা নয়; এটি ভিন্ন এক সক্ষমতা

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উদযাপন করেছে সমাজসেবা অধিদপ্তর রাঙ্গামাটি জেলা শাখা। এই দিনে সচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বুধবার (১৩ মে) সকালে সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নূরুদ্দীন মু. শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিরা যেন সম্মান, অধিকার এবং সমান সুযোগ পায়, সেটিই এই দিনের মূল বার্তা। এই দিবসটি শেখায় যে, প্রতিটি মানুষই অনন্য এবং মূল্যবান। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়; বরং এটি ভিন্ন এক সক্ষমতা, যা সঠিক সহায়তা ও ভালোবাসা পেলে সমাজের জন্য ইতিবাচক অবদান রাখতে পারে।