নবাগত পুলিশ সুপারের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অংশগ্রহণ করেন।

রবিবার (৩০ নভেম্বর) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার রাঙ্গামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা সম্প্রসারণের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় সাংবাদিকরাও বাস্তবমুখী অভিজ্ঞতা, মতামত এবং গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

এই ধরনের বৈঠক পুলিশ-সাংবাদিক সৌহার্দ্যকে আরও জোরদার করবে এবং জননিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মিডিয়া কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।