রাঙ্গামাটি পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, ইনচার্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।