রিমা হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন

নেত্রকোনার মদনে রিমা হত্যাকাণ্ডের জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার কাইটাল বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এসময় তারা বলেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান হেলাল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান। বক্তারা বলেন, অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।






























