নেত্রকোনার মদনে মনোহারি দোকান হতে পাইকারি মালামাল না আনায় মা ছেলেকে মারধর

নেত্রকোনার মদনে পাইকারি মনোহরীর দোকান থেকে খুচরা ব্যবসায়ী মালামাল ক্রয় না করায় মা ছেলেকে দোকানে গিয়ে মারপিট ও হামলাা চালিয়েছে রিটন মিয়ার ছেলে জয় মিয়া।

এ সময় মা মিনুয়া আক্তার ও ছেলে মাহবোব আলমকে মারপিট করে। দোকানে থাকা মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় জয় মিয়া। উপজেলার কাইটাইল ইউনিয়নে কাইটাইল বাজারে রোববার বিকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে আহত মাহবোব আলমের চাচা নজরুল ইসলাম রোববার রাতে মদন থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার কাইটাইল ইউনিয়নে কাইটাইল বাজারে প্রতিদিনের ন্যায় ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন মাহবোব আলম মিলন ও তার মা মিনুয়া আক্তার।

পাশে থাকা পাইকারি ব্যবসায়ী রিটন মিয়ার ছেলে জয় মিয়া কেন তাদের নিকট থেকে পাইকারিভাবে মালামাল ক্রয় করেনি এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয় তাদের দোকানে প্রবেশ করে মা মিনুয়া আক্তার ও ছেলে মাহবোব আলমকে মারপিট করে এবং দোকানে থাকা ক্যাশ থেকে আনুমানিক ৪০ হাজার টাকা ও ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও লুট করে নিয়ে যায়।

এ সময় রিটনের ছেলে জয় মিয়াও আহত হয়।
এ ব্যাপারে জয় মিয়া জানান, মাহবোব আমার মাকে অকথ্য ভাষায় গালমন্দ করতেছিল। বিষয়টি শুনে আমি ধৈয্য ধরতে পারিনি তাই মারামারির ঘটনা ঘটেছে। তাদের দোকানে আমি লুটপাট করিনি।

মদন থানার ওসি হাসনাত জামান জামান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।