রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১৪ জুন) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পুনর্মিলনী অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি জেলার সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীদের সাহসী ভূমিকা ছিলো। রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে। জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা।
পুনর্মিলনী অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক জুঁই চাকমা বলেন, রাঙ্গামাটি অর্থাৎ দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্ববোধের জায়গা থেকে আগামী দিনে আমি ও আমার দল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের মুক্তি অর্জনের জন্য আপোষহীন সংগ্রামের ভূমিকা অব্যাহত রাখব। জুঁই চাকমা অতীতের মতোই আগামী দিনেও রাঙ্গামাটির জনগণ এবং প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিগুলোর সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এসময় পূনর্মিলনী অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, সমাজ সেবক বিপিন জ্যোতি চাকমা, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাসেম।




























