রাঙ্গামাটিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে র্যালী আলোচনা সভা

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর দুই যুগ পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটির হেপির মোড় এলাকা থেকে এক র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি এডভোকেট দীন নাথ তংচংগ্যার সভাপতিত্বে সুজনের রাঙ্গামাটি পৌর কমিটির সম্পাদক এডভোকেট ককসি তালুকদারের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু চাকমা, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, সুজন’র রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বকতেয়ার, সহ-সভাপতি সুকুমার বড়ুয়া, সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য ইন্দ্র দত্ত তালুকদার, রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি কাজী মঈনুল হোসেন, সুজনবন্ধরু জেলা কমিটির সভাপতি সুজন বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও স্বনির্ভর রাষ্ট্র গড়ার যে স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, স্বাধীনতার ৫৫ বছর পরও সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে।
বক্তারা দুর্নীতি, অপরাধায়ন ও সাম্প্রদায়িকতা মুক্ত একটি জনকল্যাণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন একটি সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হলে সাধারণ মানুষকে আরও সচেতন, সংগঠিত এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।






























