ময়মনসিংহে প্রাইভেট হাসপাতালে ইফতার মাহফিল

ময়মনসিংহে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার১৭ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ময়মনসিংহ মেডিকেল কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন বাবলু এমপি, ফকর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান সরকার রোকন, অধ্যাপক শফিকুল ইসলাম (আহ্বায়ক) ময়মনসিংহ মহানগর বিএনপি)এবং অধ্যাপক শেখ আমজাদ আলী (যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃমোহাম্মদ আলী সিদ্দিকী, সভাপতি বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলম চন্দন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।






























