রাঙামাটিতে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

রাঙ্গামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের বড় চালানে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাঙ্গামাটি শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার জেলা পুলিশ জানায়, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকার বাসিন্দা জলমনি চাকমা (৪৯) ও বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়া এলাকার বাসিন্দা নতুন বাবু (৩৯)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।





























