রাঙ্গামাটিতে গাছের নিচে চাপা পড়ে নিহত ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ধসে পড়া একটি মৃত গাছের নিচে চাপা পড়ে লক্ষী বিলাস চাকমা (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষী বিলাস চাকমা ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লক্ষী বিলাস চাকমা একটি মৃত গাছের গোড়া পরিষ্কার করার সময় গাছটি হঠাৎ তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারোয়ার বলেন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, পৌরসভা ও জেলা পুলিশের সহায়তায় মাইকিং করছি এবং আশ্রয়কেন্দ্রে নিতে চেষ্টা করছি। পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন প্রয়োজনে আমরা কঠোর হবো, কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতেই হবে।