পার্বত্যঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের

শান্তির মূল ভিত্তি হচ্ছে সম্প্রদায়িক সম্প্রীতি। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে একসাথে মিলে এ অঞ্চলের জন্য উন্নয়নে কাজ করব।
রবিবার (১ মার্চ) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এক সভায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এ কথা বলেন।
পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কাপ্তাই হ্রদ খনন ও বন বিভাগের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে।
পার্বত্যমন্ত্রী আরও বলেন, বিজুতে জাতীয় ছুটি দেওয়া উচিত। আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী’র সভাপতিত্বে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবষ পিএসসি, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অনুপ কুমার চাকমা সহ জেলার বিভিন্ন দলের নেতাকর্মী ও জেলার গণমাণ্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জেলার বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়ন করার জন্য অভিমত ব্যক্ত করেন।
জেলার গণমাণ্য ব্যাক্তিবর্গ মতবিনিময় সভায় জেলার নানা সমস্যা তুলে ধরে তাদের অভিমত ব্যক্ত করে বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে কঠোর নজরদারি, প্রত্যন্ত অঞ্চলে সড়ক যোগাযোগ উন্নয়ন, কাপ্তাই হ্রদে অবকাঠামোগত উন্নয়ন, রাঙ্গামাটি মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে চালু করা, জেলা পরিষদের অধীনে চাকরি নিয়োগে ঘুষ ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।





























