রাঙ্গামাটিতে আয়োজন করা হয় বৃক্ষ রোপন কর্মসূচীর

প্রধানমন্ত্রী কর্তৃক ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৩ জুন), রাঙ্গামাটি জেলা বন অধিদপ্তরের উদ্যোগে রাঙ্গামাটি সদর উপজেলার রানি দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রাকিব, পিপিএম। অনুষ্ঠানে বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর মধ্যে একটি করে চারাগাছ বিতরণ করা হয়।




























